২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে পাঁচ শ' গ্রাম হেরোইনসহ তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা বাজার থেকে রোববার বিকেলে আধা কেজি হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার ধোবাউড়া উপজেলার গাগুটিয়া গ্রামের আব্দুর রশিদ (৪৬), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫) ও জয়নাল আবেদিন (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 06:53 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ময়মনসিংহ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা বাজার থেকে রোববার বিকেলে আধা কেজি হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার ধোবাউড়া উপজেলার গাগুটিয়া গ্রামের আব্দুর রশিদ (৪৬), তার স্ত্রী সুলতানা বেগম (৩৫) ও জয়নাল আবেদিন (৪৫)। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, গোপন সংবাদ পেয়ে বিকেলে পুলিশ হেরোইনের ক্রেতা সেজে তাদের কাছে যায়। এ সময় তারা পাঁচ শ' গ্রাম হেরোইন নিয়ে এলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হোরোইনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। গ্রেপ্তার তিনজন হেরোইন পাচারকারী চক্রের সদস্য বলেও জানান ডিবি কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.