ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালীতে সন্ত্রাসীদের গুলিতে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত আনোয়ার পাশা লিটন (৪৩) ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাত সোয়া আটটার দিকে লিটন ৭ নম্বর মহাখালীর 'ফুলঝুরি' রেস্তোরায় বসে খাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নেওবার পথে লিটন মারা যান।
কামাল উদ্দিন জানান, হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই নিয়ে গত এক সপ্তাহে রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে চার জন নিহত হলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২২৫৪ ঘ.
bdnews24