২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব খাতকে ডিজিটাল করা হলে দুর্নীতি কমে আসবে: অর্থমন্ত্রী

দেশের সব খাতকে ডিজিটাল করা হলে দুর্নীতি কমে আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

সিলেট, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের সব খাতকে ডিজিটাল করা হলে দুর্নীতি কমে আসবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের প্রতিটি খাতে দুর্নীতি চলছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "দুর্নীতিবাজরা সবখানেই ঘাপটি মেরে বসে আছে। চুরি, ঘুষ, দুর্নীতি একদিনে ডান্ডা মেরে ঠিক করা যাবে না। এজন্য প্রয়োজন 'সিস্টেম চেঞ্জ'। সব ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা চালু হলে দুর্নীতির মাত্রা কমে আসবে।" রোববার সকালে সিলেট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "ভূমি রেকর্ড ব্যবস্থা ডিজিটাল করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য সেক্টরেও ডিজিটালের ছোঁয়া লাগবে।" ডিজিটাল বাংলাদেশ গড়ার ব্যাপারে সরকার নির্বাচনী প্রতিশ্র"তি রক্ষা করবে বলে জানান অর্থমন্ত্রী মুহিত। তিনি বলেন, "মহাজোট সরকার স্বচ্ছতা ও দায়বদ্ধতায় বিশ্বাসী। তাই স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করা হবে।" সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগ সভাপতি আ ন ম শফিকুল হক প্রমুখ। এর আগে মন্ত্রী সিলেট বেতার কেন্দ্র পরিদর্শন এবং বেতারের কর্মকর্তা, কর্মচারী ও কুশলীদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুরে সিলেটের ব্লু বার্ড স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫০ ঘ.