২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়েদুল্লাহর জিজ্ঞাসাবাদ হবে টিএফআই সেলে

গ্রেপ্তার ভারতীয় জঙ্গি শেখ ওবায়েদুল্লাহর জিজ্ঞাসাবাদ টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে হবে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। শনিবার তাকে সাত দিন রিমান্ডে পাঠায় আদালত। পুলিশ শুক্রবার তাকে গ্রেপ্তারের কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার ভারতীয় জঙ্গি শেখ ওবায়েদুল্লাহর জিজ্ঞাসাবাদ টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে হবে বলে ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। শনিবার তাকে সাত দিন রিমান্ডে পাঠায় আদালত। পুলিশ শুক্রবার তাকে গ্রেপ্তারের কথা জানায়। মহানগর গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জঙ্গি ওবায়েদুল্লাহকে সাতদিনের রিমান্ডে আনা হয়েছে। "ভারতের একজন তালিকাভুক্ত জঙ্গি হিসাবে তার কাছ থেকে অনেক তথ্যই পাওয়া যাবে বলে আশা করছি। তাই কাল (রোববার) তাকে টিএফআই সেলে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।" পুলিশ কর্মকর্তা মনিরুল বলেন, "ওবায়েদুল্লাহর কাছে আমরা ছয়টি মোবাইল ফোন পেয়েছি। এগুলো দিয়ে সে কাদের সঙ্গে কথা বলত, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া বাইরের বিভিন্ন মাধ্যমে থেকেও সে অর্থ পেত বলে আমরা সন্দেহ করছি। এ বিষয়গুলোও আমরা তদন্ত করে দেখছি।" পাসপোর্ট আইনে একটি মামলা দিয়ে ওবায়েদুল্লাহকে শনিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডের আবেদন জানালে হাকিম আব্দুল মজিদ সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ওবায়েদুল্লাহকে গত ১২ জুলাই মাদারীপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন সূত্র দাবি করলেও পুলিশ শুক্রবার জানায়, বৃহস্পতিবার রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওবায়েদুল্লাহ সাংবাদিকদের জানান, নিরাপদে লুকিয়ে থাকার জন্যই তিনি দীর্ঘদিন ধরে স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে বসবাস করছিলেন। তবে বাহিনী গড়ে মুসলমানের 'শত্র"' নিধনের ইচ্ছা তার ছিল। পুলিশ জানায়, ওবায়েদুল্লাহ ভারতের তালিকাভুক্ত সন্ত্রাসী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮০০ ঘ.