২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, সরঞ্জামসহ ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্র তৈরির একটি আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে অস্ত্র তৈরির কারিগর রবিউল ইসলাম ওরফে জুবায়ের আকুঞ্জি (৩৬) ও তার দুই সহযোগি মো. দেলোয়ার (২৪) ও মিন্টু শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 03:13 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

খুলনা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার বটিয়াঘাটা উপজেলায় অস্ত্র তৈরির একটি আস্তানার সন্ধান পেয়েছে র‌্যাব। বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানে অস্ত্র তৈরির কারিগর রবিউল ইসলাম ওরফে জুবায়ের আকুঞ্জি (৩৬) ও তার দুই সহযোগি মো. দেলোয়ার (২৪) ও মিন্টু শেখকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৬ এর মেজর মোসাদ্দেক আবু সায়েক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র‌্যাবের একটি দল পরিচয় গোপন করে বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের রবিউল ইসলামের কাছ থেকে অস্ত্র কিনতে যায়। দরদাম ঠিক হওয়ার পর রবিউল অস্ত্র হস্তান্তরের জন্য রাতে সময় দেয়। কিন্তু রাতে রবিউল না আসায় তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির একটি কক্ষে তল্লাশি চালিয়ে ৮টি শাটারগান, দুটি পাইপ গান, একটি শটগানের কার্তুজ ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১২৪ ঘ.