ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিছু শ্রমিক নেতা বিদেশ থেকে টাকা নিয়ে তৈরি পোশাক শিল্পে অরাজকতা সৃষ্টি করছে বলে দাবি করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক।
তিনি বলেন, "কিছু শ্রমিক নেতা আছেন যারা পোশাক শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এসব শ্রমিক নেতা বিদেশ থেকে যে টাকা পান সরকারও তা জানে।"
পোশাক শিল্পে 'অরাজকতা সৃষ্টিকারীদের' দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, " "ট্রেড ইউনিয়নের অধিকার রয়েছে, কিন্তু অতীতের অভিজ্ঞতায় ট্রেড ইউনিয়নকে আমরা ভয়ের চোখে দেখি। কেউ না কেউ এর পেছনে খেলেন।"
বুধবার রাজধানীর এলজিইডি ভবনে 'বিনিয়োগ পরিবেশ ও শিল্পাঙ্গনে সা
bdnews24