ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় প্রতিনিধি দল আগামী ২৯ জুলাই ভারতের প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ প্রকল্প এলাকা পরিদর্শন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার আলমগীর বাবরের সঙ্গে এক বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "সংসদীয় প্রতিনিধি দল ২৯ জুলাই টিপাইমুখ বাঁধ প্রকল্প পরিদর্শন করবে।"
ভারতের বিতর্কিত টিপাইমুখ বাঁধ এলাকা পরিদর্শনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১০ সদস্যের এ সংসদীয় প্রতিনিধি দল গঠন করা হয়।
বাংলাদেশ ও ভারতের পরিবেশবাদীদের আশঙ্কা, প্রস্তাবিত বাঁধটি নির্মিত হলে এর প্রভাবে বাংলাদেশে পরিবেশ বিপর্যয় ঘটবে।
আব্দুর রাজ্জাক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারের প্রস্তুত করা ১০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের খসড়া তালিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হামিদুর রহমান আজাদ ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার এবং আওয়ামী লীগের চারজনসহ ছয়জন সাংসদ, দুইজন পানি বিশেষজ্ঞ এবং দুইজন সরকারি কর্মকর্তা রয়েছেন।
তালিকায় প্রধান বিরোধী দল বিএনপির কোনও সাংসদ না থাকার বিষয়ে তিনি বলেন, "বিএনপি টিপাইমুখ ইস্যুটি নিয়ে রাজনীতি করছে। বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপির সাংসদদের অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
"কিন্তু তারা নাম দিচ্ছেন না। তাই দলটিতে বিএনপির সদস্যরা অন্তর্ভুক্ত হবেন কি না তা আমি জানি না।"
খসড়া তালিকায় আওয়ামী লীগের অপর তিন সাংসদ হলেন
bdnews24