২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলাম ও মুসলিম'র সদস্য মুমিন ফের তিনদিনের রিমান্ডে

নতুন জঙ্গি গ্র"প ইসলাম ও মুসলিম'র আঞ্চলিক কমান্ডার মুমিনকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন জঙ্গি গ্র"প ইসলাম ও মুসলিম'র আঞ্চলিক কমান্ডার মুমিনকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। সোমবার চাঁপাইনবাবগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদ করতে আবারও তিনদিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। হাকিম মোস্তফা কামাল শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। গত ১৪ জুন মুমিনকে জেলার শিবগঞ্জ উপজেলার খড়গপুর থেকে একটি দেশি শাটারগান ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতে পরদিন আদালতের মাধ্যমে চারদিনের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তী সময় গ্রেপ্তার করা হয় রবিউল ইসলাম, আব্দুল মনিব ও আব্দুর রকিব ওরফে সুমনকে। এদের প্রত্যেকের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, জঙ্গিদের ব্যাপারে আরও তথ্য প্রমাণ পেতে মুমিনকে দ্বিতীয় দফায় হেফাজতে নেওয়া হল। স