২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দু'টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০

নাটোরের সদর ও সিংড়া উজেলায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে নাটোর সদরে মারা গেছেন দুই পান ব্যবসায়ী অরুন ও শ্যামল। এদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। সিংড়ায় নিহত হয়েছেন ধান ব্যবসায়ী আব্দুস সামাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 11:44 AM

নাটোর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের সদর ও সিংড়া উজেলায় সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। এর মধ্যে নাটোর সদরে মারা গেছেন দুই পান ব্যবসায়ী অরুন ও শ্যামল। এদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। সিংড়ায় নিহত হয়েছেন ধান ব্যবসায়ী আব্দুস সামাদ। সিংড়ায় আহত ১০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। নাটোর সদর থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অরুন ও শ্যামল রড বোঝাই একটি পাওয়ার ট্রিলারে করে উপজেলার দত্তপাড়া থেকে মোকারমপুর যাচ্ছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রিলারটি রাস্তার পাশে ১৫ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে দুই ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন। চালক পালিয়ে গেলেও পুলিশ পাওয়ার ট্রিলারটি আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই নুরুজ্জামান। সিংড়া থানার উপ-পরিদর্শক আমিনুল ইনলাম জানান, উপজেলার কুমগ্রামের আব্দুস সামাদ স্থানীয় বিয়াস মোড় থেকে নাটোরের দিকে জামতলী হাটে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে কুমগ্রাম এলাকায় এলে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এসআই আমিনুল জানান, সামাদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৪ ঘ.