২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৫

পাবনার ভাঙ্গুড়া উপজেলার হরিহরপুর বাজারে সোমবার সকালে একটি চালকলের বয়লার বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2009, 11:21 AM

Updated : 26 Aug 2022, 11:44 AM

পাবনা, ১৩ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ভাঙ্গুড়া উপজেলার হরিহরপুর বাজারে সোমবার সকালে একটি চালকলের বয়লার বিস্ফোরিত হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। নিহতের নাম- খমেদ আলী (৫০)। আহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নবির উদ্দিন (৪০) ও হাফিজুল ইসলাম (৩৫)। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সকাল ১০টার দিকে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক খমেদ মারা যান। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় একটি মামলা হয়েছে বলেও ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৩১ ঘ.