ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশীয় শিল্পের উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
শনিবার গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কারখানা পরিদর্শনে গিয়ে মন্ত্রী এ আহ্বান জানান।
এসময় ফ্রিজ ও মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, তারা ফ্রিজের কমপ্রেসর ও মোটর সাইকেলের ইঞ্জিন বাদে সবই নিজেরা উৎপাদন করেন।
প্রতিষ্ঠানের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, চন্দ্রায় ২০০৮ সালে ওয়ালটনের ফ্রিজ এবং মোটর সাইকেল তৈরির কারখানা নির্মাণ শেষে উৎপাদন শুরু হয়। বর্তমানে এখানে দৈনিক গড়ে ৫০০ থেকে ৭০০ ফ্রিজ এবং ৬০ থেকে ৭০টি মোটর সাইকেল তৈরি হচ্ছে।
প্রাথমিকভাবে ৬০ কোটি টাকা বিনিয়োগে কারখানাটি স্থাপন করা হলেও বর্তমানে এর মোট বিনিয়োগ ৩০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি।
হুমায়ুন কবীর আরও জানান, এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ছয় লাখ ফ্রিজ এবং এক লাখ আট হাজার মোটর সাইকেল। তবে বর্তমানে শুধু চাহিদার ভিত্তিতে এখানে উৎপাদন হচ্ছে। কাজ চলছে এক শিফটে। শিগগির দুই শিফটে কাজ করা হবে।
ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আলম রেজভী জানান, ২০১২ সালের মধ্যে ক
bdnews24