২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বরিশালে ছাদ ধসে ১২ শিক্ষক-শিক্ষার্থী আহত

এবার বরিশালের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের একটি অংশ ধসে আহত হয়েছে ১২ শিক্ষক-শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গত সোমবার রাজধানীর তাঁতীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা ধসে আহত হয় সাত শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2009, 02:35 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

বরিশাল, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার বরিশালের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের একটি অংশ ধসে আহত হয়েছে ১২ শিক্ষক-শিক্ষার্থী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গৌরনদী উপজেলার গেরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গত সোমবার রাজধানীর তাঁতীবাজারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা ধসে আহত হয় সাত শিক্ষার্থী। গৌরনদীতে আহত শিক্ষার্থীরা হল- ফাতেমা, শারমিন, মুক্তা, সিহাব, ফয়সাল, খাদিজা, কুলছুম, সখিনা, শারমিন ও সাকিব। আহত দুই শিক্ষক হলেন- অমূল্য রতন কর ও মোখলেছুর রহমান। সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা জানায়, অস্থায়ী দেয়াল দিয়ে বিভক্ত বিদ্যালয়ের একটি কক্ষে চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের ক্লাস নিচ্ছিলেন অমূল্য। মোখলেছুর রহমান নিচ্ছিলেন ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ের বিশেষ ক্লাস। ওই সময় ছাদের একটি অংশ (আড়া) ধসে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিক নাজমা বেগম জানান, ১৯৯৫ সালে ভবনটি নির্মিত হলেও তা জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেকদিন আগে ওই ভবনের ছাদে ফাটল ধরে। তিনি দাবি করেন, ভবনটি যে ঝুঁকিপূর্ণ সেটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক আগেই জানানো হয়েছে। ভবনটি সংস্কারের জন্যও আবেদন করা হয়েছিল। কিন্তু কোন ফল হয়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেব্র"য়ারির প্রথম দিকে ভবনটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে জেলা শিক্ষা ও প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪১ ঘ.