২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ছয়টি বোমা উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার আদিলপুর গ্রামের শাজাহানের বাড়ি থেকে শুক্রবার সকালে ছয়টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 03:47 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

যশোর, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের অভয়নগর উপজেলার আদিলপুর গ্রামের শাজাহানের বাড়ি থেকে শুক্রবার সকালে ছয়টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে তার নেতৃত্বে পুলিশের একটি দল শাজাহান মাষ্টারের বাড়ির মুরগির ঘর তল্লাশি করে বোমা গুলি উদ্ধার করে। তিনি জানান, লাল টেপে মোড়ানো প্রত্যেকটি বোমার ওজন প্রায় এক কেজি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি জানান। অভয়নগর প্রেসক্লাবের নির্বাহী সদস্য কামরুল ইসলাম জানান, গত দু'মাসে অভয়নগরের বিভিন্ন স্থান থেকে ১০ থেকে ১২ টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.