২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলিসহ একজন গ্রেপ্তার

কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রাম থেকে বৃহস্পতিবার অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটক আল আমিন (৩০) মঙ্গলবাড়িয়া গ্রামের মীর আলাউদ্দিনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 02:20 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

কুষ্টিয়া, জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রাম থেকে বৃহস্পতিবার অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটক আল আমিন (৩০) মঙ্গলবাড়িয়া গ্রামের মীর আলাউদ্দিনের ছেলে। তার কাছ থেকে একটি লাইট গান (এলজি), একটি শাটারগান ও পঞ্চাশ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র‌্যাব কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট নজরুল ইসলাম জানান, সকালে মঙ্গলবাড়িয়া গ্রামে একদল সন্ত্রাসী অবস্থান করছে শুনে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আল আমিনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বলেন, আটক আল আমিনকে র‌্যাব দুপুরে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০২০ ঘ.