২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলাম ও মুসলিম'র নেতা সেলিম কারাগারে, রোববার রিমান্ড শুনানি

চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর বেলপাড়া থেকে গ্রেপ্তার নতুন জঙ্গি গ্র"প ইসলাম ও মুসলিমের দ্বিতীয় শীর্ষ নেতা মোহাম্মদ সেলিমকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর বেলপাড়া থেকে গ্রেপ্তার নতুন জঙ্গি গ্র"প ইসলাম ও মুসলিমের দ্বিতীয় শীর্ষ নেতা মোহাম্মদ সেলিমকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে বিকেল সাড়ে চারটার দিকে তাকে চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় আদালতে হাজির করে। হাকিম বাসুদেব রায় রোববার শুনানির দিন ধার্য করে সেলিমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল পাঁচটার দিকে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। বুধবার সন্ধ্যায় রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা ইসলাম ও মুসলিম'র সামরিক শাখার প্রধান সেলিমকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে তিনটি মামলা কর হয়। আগের দিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর বেলপাড়া গ্রামে র‌্যাব ও বিডিআর যৌথ অভিযান চালিয়ে শ্বশুর বাড়ি থেকে অস্ত্রসহ সেলিমকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার র‌্যাব সদস্যরা সেলিমের শ্বশুর বাড়ি থেকে দেশে তৈরি ছয়টি শাটারগান এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। গত মাসে গ্রেপ্তার করা হয় ইসলাম ও মুসলিম'র প্রধান সংগঠক আবদুর রহিম ওরফে শাহাদাতসহ তিনজনকে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) থেকে বেরিয়ে এসে নতুন এ গ্র"পটি গঠন করে তারা। নতুন এ গ্র"পটি চাঁপাইনবাবগঞ্জ এলাকায় সংগঠিত হওয়ার চেষ্টা করছিল বলে পুলিশ কর্মকর্তারা জানান। জুনের মাঝামাঝি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং গুলি তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৩ ঘ.