২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মচারী খুন

রাজধানীর মিরপুরে মঙ্গলবার সকালে গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মচারীকে গুলি করে হত্যা করা হয়েছে। পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত রাকিবুল ইসলাম মুকুল ওরফে ইউসুফ (৩৫) গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের ড্রাফট্সম্যান ছিলেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 06:18 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মিরপুরে মঙ্গলবার সকালে গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মচারীকে গুলি করে হত্যা করা হয়েছে। পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহত রাকিবুল ইসলাম মুকুল ওরফে ইউসুফ (৩৫) গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তরের ড্রাফট্সম্যান ছিলেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া আটটার দিকে পূর্ব মনিপুরে ১২৫৪ নম্বর বাড়ির সামনে তাকে হত্যা করা হয়। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, "কয়েকজন যুবক রাকিবুলকে জোর করে মোটরসাইকেলে তুলে একটি টিনশেড বাসার সামনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে বলে আমরা জানতে পেরেছি।" রাকিবুলের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, নিহতের পকেট থেকে ২০ হাজার টাকা ও তার মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। টিনশেড ওই বাসার গৃহকর্ত্রী সুমি আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েকটি গুলির মতো আওয়াজ পেয়ে বাসার বাইরে বের হয়ে দেখি এক যুবক উপুড় হয়ে পড়ে রয়েছে। তার মাথার চারপাশে রক্ত। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। তিনি হত্যাকরীদের দেখতে পাননি বলে জানান। নিহতের স্ত্রী নাদিয়া শেলী পুলিশকে জানান, ইউসুফকে মোটরসাইকেলে জোর করে তুলে নিতে দেখে এক ব্যক্তি বাসায় এসে খবর দেন। তখন ইউসুফের মোবাইল ফোনে কল করা হলে অপরিচিত একটি কণ্ঠ ভেসে আসে। তিনি বলছিলেন "ফোন ধরিস না।" এরপরই লাইন কেটে দেওয়া হয় বলে উল্লেখ করে তিনি বলেন, পরে ওই নম্বর থেকেই ফোন করে অপরিচিত কণ্ঠের এক ব্যক্তি জানান, পূর্ব মনিপুরের একটি বাসার সামনে ইউসুফের লাশ পড়ে আছে। তবে সম্ভাব্য হত্যাকারী বা হত্যার কারণ সম্পর্কে কোন ধারণা দিতে পারেননি নাদিয়া শেলী। এ ব্যাপারে নাদিয়া শেলী বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/ডিডি/টিআর/০০২৪ ঘ.