৬ মাসে চুরি হওয়া দুই-তৃতীয়াংশ গাড়ি উদ্ধার
গত ছয় মাসে রাজধানীতে চুরি হওয়া দুই-তৃতীয়াংশ গাড়ি উদ্ধারের দাবি করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী এই সংস্থাটি বলেছে, রাজধানীতে প্রতি দুই দিনে তিনটি করে গাড়ি চুরি হচ্ছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ছয় মাসে রাজধানীতে চুরি হওয়া গাড়ির মধ্যে থেকে ২০০ টি উদ্ধার করা হয়েছে।
