২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় রিভলবারসহ যুবক আটক

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুরে মঙ্গলবার সকালে একটি রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 09:42 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

কুষ্টিয়া, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুরে মঙ্গলবার সকালে একটি রিভলবারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক লিটন (২২) উপজেলার পাকুড়িয়া গ্রামের ইয়াসিন আলির ছেলে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে লিটনকে বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। লিটনের বিরুদ্ধে একই থানায় মাদক আইনে আরেকটি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৪৭ ঘ.