২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

রংপুর শহরতলীর উত্তম এলাকায় মঙ্গলবার দুপুরে বাস চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 09:31 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

রংপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরতলীর উত্তম এলাকায় মঙ্গলবার দুপুরে বাস চাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী স্বামী ও স্ত্রী। নিহত খায়রুল ইসলাম স্বপনের (৪০) বাড়ি ঠাকুরগাঁও জেলার শান্তিনগর এলাকায়। তিনি ঠাকুগাঁও জেলার হরিপুর উপজেলায় সহকারী ভূমি উন্নয়ন কর্মকর্তা (তহশীলদার ) হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রীর নাম জানা যায়নি। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে করে খায়রুল আলম স্ত্রীকে নিয়ে রংপুরে আসছিলেন। রংপুর শহরতলীর উত্তম এলাকায় পৌঁছানোর পর রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। এক পর্যায়ে মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মারা যান খায়রুল আলম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার স্ত্রীও মারা যান। এসআই নজরুল জানান, বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৪০ ঘ.