২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় রোববারা ভোররাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক রিকশাভ্যান চালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় রোববারা ভোররাতে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন এক রিকশাভ্যান চালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে মারা যান- কাভার্ড ভ্যানের চালক নুরুল বাশার (৩০) ও তার সহকারী মো. রাকিব (২০)। এদের মধ্যে নুরুল বাশার ঘটনাস্থলেই মারা যান। রাকিবকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের সার্জেন্ট আমীর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতলপুর এলাকার বিওসি গেইটের সামনে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কাভার্ড ভ্যানটির সংঘর্ষ হয়। ভ্যানটি ঢাকা যাচ্ছিল। এ ঘটনায় মামলা হয়েছে বলে তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জ: রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন রিকশাব্যান চালক আব্দুস সালাম (৫০)। তার বাড়ি শিবগঞ্জ পৌর এলাকার পিঠালীতলায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, কানসাট বাজার থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার শাপলা সিনেমা হলের সামনে রিকশাভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। সালাম ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়। তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/১৯০৫ ঘ.