২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলাউদ্দিন আল আজাদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন

কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাহিত্যিক, রাজনৈতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রোববার সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 07:22 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কথাসাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাহিত্যিক, রাজনৈতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রোববার সকালে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এরপর মরদেহ নেওয়া হবে বাংলা একাডেমীতে। সেখান থেকে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করার কথা। গত শুক্রবার রাতে আলাউদ্দিন আল আজাদ রাজধানীর উত্তরায় নিজ বাসায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। প্রয়াত আজাদের আত্মীয় বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াতকে সমাহিত করার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এ বিষয়ে সরকারের অনুমতি পাওয়া যায়নি। এটি পাওয়ার পরই দাফন হবে। তা না হলে মরদেহ বারডেমের হিমঘরে ফিরিয়ে নেওয়া হবে।" সকাল সোয়া ১১টার দিকে আল আজাদের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনারে নেওয়া হয়। প্রথমে তার পরিবারের পক্ষ থেকে স্ত্রী অধ্যাপিকা জামিলা আজাদ, শ্যালক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমানসহ স্বজনরা কফিনে ফুল দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম, অধ্যাপক মুনসুর মূসা, হাসান ইমাম, নজরুল ইন্সটিটিউটের রশিদ হায়দার, কবি আবদুল হাই শিকদার, আবু সালেহ, সাংবাদিক স্বপন সাহাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দেন। নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, "স্যার (আল আজাদ) যখন সিলেটের এমসি কলেজে শিক্ষকতা করতেন, তখন আমি তার ছাত্র ছিলাম। তিনি ছিলেন প্রগতিশীল চিন্তাধারার মানুষ।" অধ্যাপক মুস্তফা নূরউল ইসলাম বলেন, "৫২ সালের ২৬ ফেব্র"য়ারি শহীদ মিনার পুলিশ ভেঙে ফেললে আলাউদ্দিন আল আজাদ 'স্মৃতির মিনার' কবিতা লিখে বাঙালি জাতিকে উদ্ধুদ্ধ করেছিলেন। তার মৃত্যুতে একটি নক্ষত্র নিভে গেল।" মিলি রহমান বলেন, "আমরা পরিবারের পক্ষ থেকে চাই আলাউদ্দিন আল আজাদকে আমার স্বামী বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পাশে সমাহিত করা হোক। ভাষা আন্দোলনে শহীদ মিনার ভেঙ্গে ফেললে তিনিই স্মৃতির মিনার কবিতা লিখে বাঙালি জাতিকে জাগরিত করেছিলেন।" মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "প্রগতিশীল রাজনীতির সংগ্রামী চেতনা অধ্যাপক আজাদ তার সাহিত্য কর্মের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি এক সময়ে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। বাংলাদেশ-সোভিয়েত সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তার অবদান ছিল।" আলাউদ্দিন আল আজাদের জন্ম ঢাকায়, ১৯৩২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষ রাত বসন্তের প্রথম দিন, যেখানে দাঁড়িয়ে আছি, অন্তরীক্ষে বৃক্ষরাজি, কালো জোঃ