২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লামায় মহিলা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

বান্দরবানের লামা থানায় রোববার 'অস্ত্র ব্যবসায়ী' চক্রের সদস্য সন্দেহে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

বান্দরবান, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামা থানায় রোববার 'অস্ত্র ব্যবসায়ী' চক্রের সদস্য সন্দেহে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ছানোয়ারা বেগম (৩৫) নামের ওই মহিলা এক 'অস্ত্র ব্যবসায়ী' চক্রের সদস্য। শনিবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া থেকে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে লামায় অভিযান চালিয়ে তিনটি বন্দুক উদ্ধার করা হয়। ছানোয়ারার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া থেকে 'অস্ত্র ব্যবসায়ী' চক্রের সদস্য ছেনোয়ারাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য লামা থানায় নিয়ে আসা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছয়মাইলে অভিযান চালিয়ে জঙ্গলে লুকিয়ে রাখা তিনটি দেশি বন্দুক উদ্ধার করা হয়। ওসি রফিকুল জানান, ছানোয়ারার বিরুদ্ধে অস্ত্র আইনে রোববার একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/এমএসবি/১৬২০ ঘ.