সিরাজগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যান্ত্রিক ত্র"টির কারণে সিরাজগঞ্জের বাঘাবাড়ীর ১০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে।
ওইদিন সকালে রোটর যন্ত্রে আগুন লাগলে সেটি বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর আবার চালু করতে গেলে যন্ত্রের স্যাফট ভেঙে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দ্রের সহকারী প্রকৌশলী আলাউদ্দীন আহম্মেদ।
তিনি জানান, স্যাফটটি বিদেশ থেকে আনতে হবে। কবে নাগাদ কেন্দ্রটিতে আবার উৎপাদন শুরু করা যাবে সেটা এখনই বলা যাচ্ছে না।
এ ব্যাপারে কেন্দ্রের ব্যবস্থাপক মো. আলাউদ্দীন মোল্লা কিছু বলতে রাজি হননি।
২০০১ সালের নভেম্বর মাসে প্রায় ১৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। বাঘাবাড়ীতে পিডিবির নিয়ন্ত্রণাধীন ৭১ মেগাওয়াটের আরেকটি কেন্দ্র রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৮ ঘ.
bdnews24