নওগাঁ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনজিও ও স্থানীয় মহাজনদের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ করতে না পেরে নওগাঁর নিয়ামতপুরে এক দরিদ্র দম্পতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ এ খবর দিয়েছে।
শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারীরা হলেন- উপজেলার বালাহার গ্রামের ভাড়াটে বাসিন্দা রিক্সা-ভ্যান চালক আব্দুস সামাদ (৫৫) ও তার স্ত্রী জহিরন ওরফে জরিনা (৪৭)।
শনিবার সকালে নিয়ামতপুর থানা পুলিশ ওই দম্পত্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আব্দুস সামাদের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার দজমতখালি গ্রামে। বালাহার গ্রামে বাড়ী ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই দম্পতি বসবাস করে আসছিলেন।
নিয়ামতপুর থানার ওসি শহিদ সোহরাওয়ার্দী জানান, আব্দুস সামাদ ও তার স্ত্রী জরিনা ছেলে-মেয়েদের বিয়ে দিয়ে বালাহার গ্রামে এসে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। সামাদ রিক্সা-ভ্যান চালিয়ে ও জরিনা অন্যের বাড়িতে ঝি-এর কাজ করে সংসার চালাতেন।
তিনি বলেন, সংসারে অভাব-অনটনের কারণে তারা গ্রামীণ ব্যাংক, আশা, ব্র্যাকসহ বিভিন্ন এনজিও এবং স্থানীয় মহাজনদের কাছ থেকে প্রায় ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন।
প্রতিবেশীদের উদ্ধৃত করে পুলিশ জানায়, ঋণ পরিশোধের জন্য তাদের চাপ দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তারা আত
bdnews24