২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি চক্রান্তের স্বীকার: হুদা

আদালত অবমাননা মামলায় হাইকোর্টের উদ্ধৃতি দিয়ে এক আইনজীবীর বক্তব্যকে চক্রান্ত বলে মনে করছেন বিএনপির সহসভাপতি নাজমুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2009, 10:52 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননা মামলায় হাইকোর্টের উদ্ধৃতি দিয়ে এক আইনজীবীর বক্তব্যকে চক্রান্ত বলে মনে করছেন বিএনপির সহসভাপতি নাজমুল হুদা। তিনি শনিবার সাংবাদিকদের বলেন, হাইকোর্টের আদেশে 'রং হেডেড' ও 'ওয়ার্থলেস' বলা না হলেও ওই রায়কে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আদালত অবমাননা মামলায় হাইকোর্টের আদেশের উদ্ধৃতি দিয়ে আইনজীবী মনজিল মোরশেদ গত বৃহস্পতিবার বলেছিলেন, আদালত নাজমুল হুদা এবং জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে 'রং হেডেড' আখ্যা দিয়ে মামলাটি নিষ্পত্তি করেছেন। তবে শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মনজিল ক্ষমা চেয়ে বলেন, তিনি হাইকোর্টের আদেশের উদ্ধৃতি দিতে গিয়ে ভুল করেছিলেন। জিয়াউর রহমান নন, শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক- হাইকোর্টের এ রায়কে 'ব্যক্তিগত' ও 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে মন্তব্য করায় নাজমুল হুদা ও কামারুজ্জামানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। তোপখানা রোডের মেহরাব প্লাজায় নিজের চেম্বারে নাজমুল হুদা সাংবাদিকদের বলেন, "আদালত অবমাননা মামলার আদেশে হাইকোর্ট 'রং হেডেড' বা 'ওয়ার্থলেস' বলে কোনও মন্তব্য করেননি। বিবাদীরা রুল ইস্যু করার যোগ্যতা রাখেন না এবং আল্লাহ তাদের হেদায়েত করুন- মন্তব্য করে মামলাটি নিষ্পত্তি করে হাইকোর্ট। "ওই রায়কে বিকৃতভাবে বাদীর আইনজীবী মনজিল মোরশেদ উপস্থাপন করে আমার অপুরণীয় ক্ষতি করেছেন। জাতির কাছে আমার মর্যাদাও চরমভাবে ক্ষুণ