২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে রিভলবারসহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট থেকে মঙ্গলবার গভীর রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আমিন (২৫) শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার আফতাব উদ্দিনের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 04:20 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট থেকে মঙ্গলবার গভীর রাতে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আমিন (২৫) শিবগঞ্জ পৌর এলাকার শেখটোলা মহল্লার আফতাব উদ্দিনের ছেলে। র‌্যাবের সহকারী পরিচালক কামরুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৫ এর একটি দল রাত আড়াইটার দিকে রামচন্দ্রপুর হাট এলাকা থেকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ আমিনকে গ্রেপ্তার করে। সকালে অস্ত্রসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.