শরীয়তপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ করার কাজ বুধবার শুরু হয়েছে। চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত।
সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহা. আনিছুর রহমান।
দু'টি পৌরসভাসহ সদর উপজেলার ১১টি এবং জাজিরা উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে এ কাজ চলবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আফজাল হোসেন বলেন, আগামী ২০১০ সালের ১ জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে এবং গত ভোটার তালিকায় ১৮ বছরের ওপর যাদের নাম বাদ পড়েছে প্রমাণ সাপেক্ষে নতুন ভোটার তালিকায় তাদের নাম আন্তর্ভুক্ত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর মেয়র আব্দুর রব মুন্সী, জেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আফজাল হোসেন, পৌর সচিব এনামুল হক ও কাউন্সিলররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪১ ঘ.
bdnews24