ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলংকার হাইকমিশনার ভি কৃষ্ণমূর্তি মঙ্গলবার রাতে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন।
গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
হাইকমিশনার তার মেয়াদ শেষে দেশে ফিরে যাওয়ার আগে ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বিদায়ী সাক্ষাত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩০০ ঘ.
bdnews24