২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে রোববার সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। চলবে আগামী রোববার পর্যন্ত। 'গাছ লাগিয়ে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ' স্লোগান নিয়ে নেত্রকোনা বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:40 AM

নেত্রকোনা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে রোববার সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। চলবে আগামী রোববার পর্যন্ত। 'গাছ লাগিয়ে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ' স্লোগান নিয়ে নেত্রকোনা বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করে। সকালে মেলা উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আহমাদুল হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নিখিল চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমীন, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. ইব্রাহিম খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম বজলুল কাদের শাহজাহান, সহকারী বন সংরক্ষক মো. সাইফুল ইসলাম প্রমুখ। মেলায় ৪০টি বিভিন্ন ধরনের বনজ, ফলদ ও ঔষধী গাছের স্টল স্থান পেয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫০ ঘ.