ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসরপ্রাপ্ত সচিব হেমায়েত উদ্দিন তালুকদারকে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওই পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের পদটি অতিরিক্ত সচিব পদমর্যাদার একটি পদ।
সচিব হেমায়েত উদ্দিন তালুকদারকে গত জোট সরকারের সময় বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে আওয়ামী লীগ সরকার দায়িত্ব গ্রহণের পর তিনি বিগত সরকারের উদ্যোগ পর্যালোচনা জন্য রিভিউ কমিটিতে আবেদন করেন। স
bdnews24