২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে স্কুলছাত্র বাসের চাকায় পিষ্ট

বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সিংগাঁতি নামক স্থানে শনিবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 11:39 AM

বাগেরহাট, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের সিংগাঁতি নামক স্থানে শনিবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম নাঈম কাজী (৭)। সে ফকিরহাট উপজেলার আজাদ কাজীর ছেলে। নাঈম সিংগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়েম উদ্দিন খান জানান, রূপসা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ফকিরহাটের সিংগাঁতি নামক স্থানে নাঈমকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ বাস বা এর চালককে আটক করতে পারেনি বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৭ ঘ.