সাতক্ষীরা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জঙ্গি সন্দেহে সাতক্ষীরার তালা উপজেলা থেকে শনিবার সকালে তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাজ্জাদ মাহমুদ ও তার ছেলে আকরামুল ইসলাম এবং রফিকুল ইসলাম।
সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মনিরুজ্জামান জানান, রফিকুল ইসলামের বাড়ি জেলার তালা উপজেলার দেওয়ানিপাড়া গ্রামে এবং সাজ্জাদ মাহমুদ ও আকরামুল ইসলামের বাড়ি একই উপজেলার সুমুজদিপুর গ্রামে। বাড়ি থেকেই তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৩৪ ঘ.
bdnews24