২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় লিফটম্যান নিহত, অজ্ঞাত লাশ উদ্ধার

সাভারের জিরাব এলাকায় তৈরি পোশাক কারখানায় বুধবার দুপুরে কার্গো লিফট চাপায় এক লিফটম্যান নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

সাভার, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের জিরাব এলাকায় তৈরি পোশাক কারখানায় বুধবার দুপুরে কার্গো লিফট চাপায় এক লিফটম্যান নিহত হয়েছেন। এ ছাড়া একই উপজেলার জামগড়া এলাকা থেকে একইদিন পুলিশ অজ্ঞাত পরিচয় ২০/২২ বছরের এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত লিফটম্যান মহসিন (৩৫) মাসকট লীট লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়নের আব্দুল গফুর মাস্টারের ছেলে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেকান্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানায় কাজ করার সময় অসতর্কতাবশত হঠাৎ কার্গো লিফটটি চালু হয়ে গেলে এর নিচে থাকা মহসিন তাতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্র্তা জানান। এদিকে সাভারের জামগড়া এলাকায় ওয়াশিং এন্ড ডিজাইন বিডি লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার পরিত্যক্ত জমি থেকে সকালে পুলিশ অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্বত্তরা তাকে হত্যা করে ওয়াশিং এন্ড ডিজাইন বিডি লিমিটেডের পরিত্যক্ত জমিতে লাশটি ফেলে রেখে যায়। হাত-পা ভেঙ্গে ও ইট দিয়ে মাথা থেতলিয়ে তাকে খুন করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। হত্যাকাণ্ডের কারণ নির্ণয় কিংবা এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৩১ ঘ.