২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মদদের মামলায় জামিন পেলেন নাদিম মোস্তফা

জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে জরুরি বিধিমালায় করা মামলায় রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) বিএনপিদলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার নাটোরের দায়রা জজ আব্দুল মজিদ তার জামিন মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

নাটোর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগে জরুরি বিধিমালায় করা মামলায় রাজশাহীর (পুঠিয়া-দুর্গাপুর) বিএনপিদলীয় সাবেক সাংসদ নাদিম মোস্তফাকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার নাটোরের দায়রা জজ আব্দুল মজিদ তার জামিন মঞ্জুর করেন। ২০০৭ সালের ১ এপ্রিল পুঠিয়ার মহিদুল ইসলাম জঙ্গিদের মদদ দেওয়া, চাঁদা আদায় ও গাছে ঝুলিয়ে নির্যাতন চালানোর অভিযোগে বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার ও সাবেক সাংসদ নাদিম মোস্তফাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। উচ্চ আদালতের নির্দেশে মামলাটি স্থগিত ছিল। মামলার অভিযোগপত্রভুক্ত আসামি নাদিম মোস্তফা দীর্ঘদিন পলাতক থাকার পর স