২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে জাহাজের ধাক্কায় জেটি ক্ষতিগ্রস্ত

নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি জাহাজের ধাক্কায় মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের একটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মালামাল ওঠানামা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও কিছুক্ষণ পর তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে বন্দরের এক কর্মকর্তা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2009, 12:47 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেদারল্যান্ডসের পতাকাবাহী একটি জাহাজের ধাক্কায় মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের একটি জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মালামাল ওঠানামা কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও কিছুক্ষণ পর তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে বলে বন্দরের এক কর্মকর্তা জানান। বন্দর সচিব সৈয়দ মো. ফরহাদ উদ্দিন বলেন, দুপুর দেড়টার দিকে 'এমভি কেন্ট লেজিসলেশন' নামের পণ্যবাহী একটি জাহাজ ৮ নম্বর জেটির জেটির সঙ্গে ধাক্কা খায়। তিনি বলেন, "এতে জেটির সামনের অংশের সামান্য ক্ষতি হয়েছে।" জাহাজটিরও সামান্য ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বন্দর সচিব বলেন, ঘটনা খতিয়ে দেখার জন্য হারবার মাস্টার জাফর উল্লাহকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বন্দরের অন্যান্য জেটিতে মালামাল ওঠা-নামা স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/টিআর/১৮১৪ ঘ.