ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'নৈতিক স্খলনজনিত কারণে' স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব হাসানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে বরখাস্ত করা হয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলী হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যায় হাসানুর রহমানকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রথমে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং পরে আরেক আদেশে বরখাস্ত করা হয়েছে।"
মন্ত্রণালয়ের আরেকজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, যুগ্ম-সচিব হাসানুর রহমানের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত কাজে জড়িত থাকার বিষয়ে স
bdnews24