২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাচোলে আদিবাসী গ্রামে হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুলাহার গ্রামের আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুলাহার গ্রামের আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ১৮ জুন নাচোলের দুলাহার গ্রামের একটি খাস পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে আদিবাসীদের ওপর হামলা হয়। এ ঘটনায় আহত হন লালমনি ও ময়না। পুলিশ হামলার অভিযোগে ওই এলাকার জয়নাল ও কামাল নামের দুজনকে গ্রেপ্তার করে। হামলাকারীদের বিচার দাবি করে নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অংশ নেন কয়েকশ' আদিবাসী নারী-পুরুষ। নাচোল আদিবাসী অধিকার কেন্দ্র ও দুলাহার গ্রামবাসীর যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত হয় সমাবেশ। নাচোল আদিবাসী একাডেমির সভাপতি বেলাসিউস হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙগু মূর্মূ, উপজেলা আদিবাসী সমন্বয় পরিষদের সদস্য প্রহলাদ মাহদী, জাতীয় আদিবাসী পরিষদের নেত্রী বিশুত মনি টপ্পো প্রমুখ। আদিবাসী নেতারা বলেন, জয়নালসহ হামলাকারীরা জামিনে কারাগার থেকে বেরিয়ে এসে আবারও আদিবাসী ১৭টি পরিবারকে খাস পুকুরের পাড় থেকে উচ্ছেদের হুমকি দিচ্ছে। তারা অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৭ ঘ.