২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব রাষ্ট্রপতিকে দিতে সংসদে বিল

জাতীয় বিশ্ববিদ্যালয়সহ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য সংসদে চারটি বিল উত্থাপন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সোমবার বিল চারটি উত্থাপন করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2009, 03:11 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় বিশ্ববিদ্যালয়সহ চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য সংসদে চারটি বিল উত্থাপন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সোমবার বিল চারটি উত্থাপন করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষার জন্য সেগুলো মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিল চারটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫। সংসদে বাজেট আলোচনার আগেই বিল চারটি উত্থাপন করা হয়। বিল চারটির উদ্দেশ্য ও কারণ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়, বর্তমান আইনে দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্বে রয়েছেন প্রধানমন্ত্রী। এসব বিশ্ববিদ্যালয়ের আচার্যের দায়িত্ব রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য মূল আইনে সংশোধনী আনা প্রয়োজন। বিল চারটি পরীক্ষা-নিরীক্ষা করে কমিটিকে আগামী দুই সাপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। গত ২৭ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্যের পদ প্রধানমন্ত্রীর বদলে রাষ্ট্রপতির হাতে দেওয়ার জন্য কয়েকটি বিল অনুমোদন করা হয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে কুষ্টিয়ার ইসমালী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেআরসি/এজে/টিআর/২১২০ ঘ.