২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীর কিডনি চুরির অভিযোগে পাবনায় ক্লিনিক মালিকের বিরুদ্ধে মামলা

পাবনা শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় এক রোগীর কিডনি চুরির অভিযোগে ক্লিনিক মালিক ও চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

পাবনা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা শহরের একটি ক্লিনিকে অস্ত্রোপচারের সময় এক রোগীর কিডনি চুরির অভিযোগে ক্লিনিক মালিক ও চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে। পাবনা সদর থানায় শনিবার রাতে মামলাটি করেন ঈশ্বরদী উপজেলার বাশেরবাদা গ্রামের শামীম মজুমদার। আসামিরা হলেন- জনতা ক্লিনিকের চার মালিক শরীফ, সন্টু, রন্টু ও শামিম এবং চিকিৎসক ডা. জামাল হোসেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনতা ক্লিনিকের মালিকসহ পাঁচজনের বিরুদ্ধে কিডনি চুরির অভিযোগে একটি মামলা হয়েছে। থানার উপ-পরিদর্শক বদরুদ্দোজাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। ওসি জানান, শামীম মজুমদার মামলার এজাহারে বলেছেন- তার স্ত্রী রিনা খাতুন পেটের ব্যথাজনিত কারণে অপারেশনের জন্য গত শুক্রবার জনতা ক্লিনিকে ভর্তি হন। ডা. জামাল হোসেন অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৭ ঘ.