২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ফেনসিডিলসহ তিনজন গ্রেপ্তার

সাতক্ষীরা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে রোববার সকালে ৪৬৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বিডিআর। গ্রেপ্তারকৃতরা হলেন - সদর উপজেলার ভোমরা গ্রামের শাজাহান গাজীর ছেলে হাফিজুল ইসলাম (১৯), একই উপজেলার বৈচানা গ্রামের ছাত্তার গাজীর ছেলে ফারুক হোসেন (৩২) ও কলারোয়া উপজেলার গোয়ালচত্বর গ্রামের আনোয়ার আলীর ছেলে শাহিনুর (২৪)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:38 AM

সাতক্ষীরা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে রোববার সকালে ৪৬৬ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বিডিআর। গ্রেপ্তারকৃতরা হলেন - সদর উপজেলার ভোমরা গ্রামের শাজাহান গাজীর ছেলে হাফিজুল ইসলাম (১৯), একই উপজেলার বৈচানা গ্রামের ছাত্তার গাজীর ছেলে ফারুক হোসেন (৩২) ও কলারোয়া উপজেলার গোয়ালচত্বর গ্রামের আনোয়ার আলীর ছেলে শাহিনুর (২৪)। বাংলাদেশ রাইফেলসের ৪১ ব্যাটালিয়নের উপসহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদ্মশাঁকরা ক্যাম্পের বিডিআর'র এর একটি টহলদল রোববার সকালে ৩০১ বোতল ফেনসিডিলসহ সীমান্ত এলাকা থেকে হাফিজুল ও ফারুককে আটক করে। অন্য এক অভিযানে ভোমরা কোম্পানি কমান্ডার আব্দুল কুদ্দুস দাসপাড়া এলাকা থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। আরেক অভিযানে কলারোয়ার কাকডাঙ্গা বিডিআর ক্যাম্পের টহল দল ৫৫ বোতল ফেনসিডিলসহ মাদক চোরাকারবারী শাহিনুরকে আটক করে। ডিএডি মাহবুবুর রশিদ বলেন, "আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় মামলা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৮২৮ ঘ.