ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ শিপু হত্যার ঘটনায় শনিবার রাতে একটি মামলা হয়েছে।
শিপুর স্ত্রী হাসিনা মোর্শেদ কাকলী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলাটি করেন।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিপু হত্যার ঘটনায় তার স্ত্রী অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে শিপুকে তুলে নিয়ে নির্যাতনের পর গুলি করে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারীরা।
ঢাকা মহানগরীর ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির এই নেতা আগামী সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চেয়েছিলেন বলে দলীয় নেতারা জানান।
পুলিশ এখনও শিপু হত্যাকাণ্ডের কোনো কারণ উদঘাটন করতে পারেনি। হত্যাকারীদেরও কোনো সূত্র পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24