২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাঞ্চল রেলের নতুন সময়সূচি

শুক্রবার মধ্য রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হচ্ছ। এর পরিপ্রেক্ষিতে শনিবার থেকে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা এগোবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

রাজশাহী, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার মধ্য রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হচ্ছ। এর পরিপ্রেক্ষিতে শনিবার থেকে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা এগোবে। রেলওয়ের পশ্চিম জোনের সহকারী পরিচালক (জনসংযোগ) মামুন-উর-রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি এগিয়ে আনা ঘড়ির কাঁটা অনুযায়ী বিকাল চারটা ২০ মিনিটের পরিবর্তে সাড়ে ৩টায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.