২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ট্রাক চাপায় দুজন নিহত

কুষ্টিয়া সদরের লাহিনী মোড়ে শুক্রবার সকালে ট্রাক চাপায় দুই রিকশাযাত্রী মারা গেছেন। এরা হলেন- রাজিব (২১) ও উর্মি (১৭)। রাজিবের বাবার নাম সোহরাব উদ্দিন এবং ঊর্মির বাবার নাম মো. শহীদুল্লাহ। দুজনেরই বাড়ি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

কুষ্টিয়া, ১৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া সদরের লাহিনী মোড়ে শুক্রবার সকালে ট্রাক চাপায় দুই রিকশাযাত্রী মারা গেছেন। এরা হলেন- রাজিব (২১) ও উর্মি (১৭)। রাজিবের বাবার নাম সোহরাব উদ্দিন এবং ঊর্মির বাবার নাম মো. শহীদুল্লাহ। দুজনেরই বাড়ি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায়। প্রত্যক্ষদর্শী সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "রাজিব ও ঊর্মি রিকশায় করে গড়াই নদীর তীরে বেড়াতে যাচ্ছিলেন। সকাল ১০টার সময় লাহিনী বটতলা মোড়ে একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের রিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা মারা যান।" সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল উদ্দিন সরদার বলেন, "ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।" এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/এমএসবি/১৭২৫ ঘ.