ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশেও সোয়াইন ফ্লু রোগী ধরা পড়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফেরত এক বাংলাদেশীর শরীরে সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এন১ ভাইরাস উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করলেও বাংলাদেশে এ রোগী ধরা পড়ল এই প্রথম। গত এপ্রিলে মেক্সিকোতে প্রথম সোয়াইন ফ্লু ধরা পড়ে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, "১৮ জুন (বুধবার) এক ব্যক্তির দেহে ইনফ্লুয়েঞ্জা এ (এইচ১এন১) ভাইরাস সংক্রমণের প্রথম ঘটনা সনাক্ত হয়েছে। স
bdnews24