ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধ করলে র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কোনও সদস্যকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
তিনি বলেছেন, অপরাধী প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার র্যাবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, "র্যাব, পুলিশ যেই হোক না কেন
bdnews24