২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোর সন্দেহে গণপিটুনিতে ঝিনাইদহে এক জনের মৃত্যু

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারে মঙ্গলবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2009, 05:09 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঝিনাইদহ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারে মঙ্গলবার রাতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে মদনডাঙ্গা বাজারে প্রভাস কুমার কর্মকারের সোনার দোকানে চোর ঢোকে। ওই সময় বাজারের পাহারাদাররা টের পেয়ে যায়। তারা একজনকে ধরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই এক 'চোর'র মৃত্যু হয় বলে ওসি জানান। নিহতের দুই সঙ্গী পালিয়ে যায়। এ ঘটনায় শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। চোররা ওই দোকান থেকে ৩ ভরি সোনার এবং ৩০ ভরি রুপার গহনা চুরি করে নিয়ে যায় বলে প্রভাস কুমার পুলিশকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১১ ঘ.