২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে অস্ত্রসহ শ্রমিক নেতা গ্রেপ্তার

ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক লায়েক শরীফ (৪২) কে র‌্যাব অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 09:31 AM

Updated : 26 Aug 2022, 11:36 AM

ফরিদপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক লায়েক শরীফ (৪২) কে র‌্যাব অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। র‌্যাব-৮ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে বারোটায় একটি পাইপগান ও একটি কার্তুজসহ ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার নিজ বাড়ি থেকে লায়েক শরীফকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব দাবি করেছে, শরীফ একজন সন্ত্রাসী। এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন। ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব লায়েক শরীফকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৩৭ ঘ.