২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জ-৪ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

জাতীয় সংসদের সুনামগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে সোমবার ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত তা চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2009, 05:18 AM

Updated : 26 Aug 2022, 11:37 AM

সুনামগঞ্জ, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সুনামগঞ্জ-৪ আসনের উপ-নির্বাচনে সোমবার ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ। বিকাল ৪টা পর্যন্ত তা চলবে। সকালে সুনামগঞ্জ শহরের ষোলঘর প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটারদের উপস্থিতি কম। তবে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে।" সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে পারে বলে মনে করছেন তিনি। গত ১৭ এপ্রিল মহাজোটের সাংসদ জাতীয় পার্টির নেত্রী মমতাজ ইকবালের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৩০ হাজার ৮৩৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০৫টি। মোট তিনজন প্রার্থী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, চারদলীয় জোটের প্রার্থী ও বিএনপি নেতা ফজলুল হক আসপিয়া এবং ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী কৃষক মো. সাদেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৫৯ ঘ.