২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আবার মালবাহী ট্রেন লাইনচ্যুত

ভোর চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর যশোরের সিঙ্গিয়ায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আবারো মালবাহী ট্রেনের একটি বগী লাইনচ্যুত হয়েছে। এতে এই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 11:36 AM

যশোর, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোর চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর যশোরের সিঙ্গিয়ায় শুক্রবার রাত সাড়ে আটটার দিকে আবারো মালবাহী ট্রেনের একটি বগী লাইনচ্যুত হয়েছে। এতে এই রুটে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। যশোরের স্টেশন মাস্টার শামসুল হক জানান, এতে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস যাত্রাই শুরু করতে পারেনি। তবে খুলনা থেকে সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস নওয়াপাড়া ও সৈয়দপুর থেকে খুলনাগামী আরেকটি ট্রেন যশোরে আটকা পড়েছে। খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষে রেল চলাচল কখন স্বাভাবিক হবে তা যশোরের স্টেশন মাস্টার বলতে পারেননি। তবে তিনি বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক হতে সাত/আট ঘন্টা লাগবে বলে তিনি ধারণা করছেন। আগের দিন বৃহস্পতিবার রাতে সিঙ্গিয়া স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। সেটিকে উদ্ধার করতে গিয়ে উদ্ধারকারী ট্রেনটিও লাইনচ্যুত হয়। ট্রেন দু'টিকে উদ্ধার করার পর শুক্রবার ভোর চারটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২৩০৭ ঘ.