ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল ও নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শুক্রবার আইনজীবী ও শিক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন।
এর মধ্য বরিশালে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক আইনজীবী এবং বাস চাপায় দুজন মারা গেছেন। নোয়াখালীতে পিকআপ ভ্যানের চাপায় মারা গেছে স্কুলছাত্রী ও রিকশা চালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: জেলার বাবুগঞ্জ উপজেলার গড়িয়ারপাড় সংলগ্ন শেখেরহাট এলাকায় বরিশাল-স্বরুপকাটি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন অ্যাডভোকেট মো. গোলাম সরোয়ার বাদল (৩৫)। তিনি বরিশাল বারের সদস্য।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান চৌধুরী জানান, সরোয়ার সকালে তার খালাত ভাই কোতয়ালি থানার সহকারী উপ-পরিদশক (এএসআই) আমিনুলের মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি উজিরপুর উপজেলার নারায়নপুর যাচ্ছিলেন। শেখেরহাটে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা স্বর্ণা পরিবহনের-২ নামের একটি বাসের (বরিশাল ব
bdnews24